রেস করতে গিয়ে বাইকারের মৃত্যু, মরদেহ ফেলে পালাল বন্ধুরা

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

মাদারীপুরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পাল্লা দিতে গিয়ে দুর্ঘটনায় সাকিবুল হাসান (১৯) নামে এক বাইকার নিহত হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের শিবচর হাইওয়ে থানা সংলগ্ন বাচামারা এলাকায় ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে। নিহত সাকিবুল মানিকগঞ্জ জেলার ঘিওর উপজেলার বড়টিয়া মৌহালী এলাকার তরিকুল ইসলামের ছেলে। স্থানীয়রা জানান, মানিকগঞ্জ থেকে সন্ধ্যা ৭টার দিকে বন্ধুরা মিলে ১১টি বাইকসহ ফরিদপুর হয়ে ভাঙ্গা চৌরাস্তা এলাকায় আসেন তারা। এ সময় তাদের সঙ্গে ফরিদপুর থেকে আরও ৯ জন বাইকার যুক্ত হন।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
রেস করতে গিয়ে বাইকারের মৃত্যু, মরদেহ ফেলে পালাল বন্ধুরা