প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বিজয়া দশমীর আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। আজ বুধবার (২১ অক্টোবর) বিকাল থেকে রাজধানীসহ সারাদেশে প্রতিমা বিসর্জন শুরু হয়। ঢাকায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির, রামকৃষ্ণ মঠ ও মিশন, বনানী মাঠসহ বিভিন্ন পূজামণ্ডপ থেকে বিজয় শোভাযাত্রা বের হয়। ঢাক-ঢোল, কাঁসর, শঙ্খধ্বনি ও ‘আসছে বছর আবার হবে’ স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। পরে বুড়িগঙ্গা নদীর ওয়াইজঘাট ও তুরাগের তীরে প্রতিমা বিসর্জন দেওয়া হয়। বিসর্জনকে ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব