গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

গাজায় ইসরাইলের সামরিক অভিযান ‘বিপর্যয়কর ও অযৌক্তিক’। গাজায় বেসামরিক মানুষ ও শিশুদের প্রাণহানির মাত্রা আমাকে গভীরভাবে ব্যথিত করেছে। ফিলাডেলফিয়ায় নিজের কনসার্টের শুরুতে দেওয়া বক্তব্যে এসব মন্তব্য করেছেন ব্রিটিশ পপ তারকা এড শিরান। শনিবার যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ার লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে কনসার্ট করেন শিরান। র্যাপার ম্যাকলমোরকে তার ‘লুপ ট্যুর’ থেকে বাদ দেওয়ার পর এটিই ছিল শিরানের প্রথম কনসার্ট। ম্যাকলমোর এর আগে নিউ জার্সিতে শিরানের কনসার্টে ‘ফ্রি প্যালেস্টাইন’ স্লোগান দিয়েছিলেন।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
গাজায় ইসরাইলি হামলায় শিশুদের প্রাণহানিতে গভীরভাবে ব্যথিত এড শিরান