বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারকাউন্টিতে এবার খালেদের ৫ উইকেট
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
বাংলাদেশের পেসার হাসান মাহমুদের বিদায়ের পর কাউন্টি চ্যাম্পিয়নশিপে দারুণভাবে নিজের উপস্থিতি জানান দিলেন সৈয়দ খালেদ আহমেদ। ল্যাঙ্কাশায়ারের বিপক্ষে প্রথম ইনিংসে ৪২ রান দিয়ে ৫ উইকেট নিয়েছেন বাংলাদেশের এই পেসার। কাউন্টি ক্রিকেটে এটাই তার প্রথম পাঁচ উইকেটের কীর্তি। কেন্টের মাঠে টস জিতে ফিল্ডিংয়ে নেমে ১২তম ওভারে প্রথমবার বল হাতে নেন খালেদ। শুরু থেকেই ছিলেন নিয়ন্ত্রিত। প্রথম তিন ওভারে কোনো রান দেননি তিনি। নিজের প্রথম স্পেলে ৬ ওভারে খরচ করেন মাত্র ৯ রান, যদিও তখন কোনো উইকেট পাননি। লাঞ্চের পরই
সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin








