বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারমক্কায় হুথিদের ড্রোন হামলার চেষ্টা, প্রতিহত করল সৌদি আরব
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
সৌদি আরবের মক্কার দক্ষিণে হুথিদের ছোড়া একটি ড্রোন প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষা। ড্রোনটি পবিত্র মক্কা নগরীর নিষিদ্ধ আকাশসীমায় প্রবেশের আগেই এটি ধ্বংস করা হয় বলে দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। ইয়েমেনে ইরান-সমর্থিত হুথি যোদ্ধাদের বিরুদ্ধে লড়াইরত এই জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি বুধবার ভোরে এ তথ্য জানান। আল-মালিকি বলেন, ইসলামের দুই পবিত্রতম স্থানের নিরাপত্তা এবং হজযাত্রীদের সুরক্ষা তাদের জন্য ‘রেড লাইন’। হুথিদের বিরুদ্ধে প্রয়োজনীয় প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া হবে
সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh










