দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ

একই খবর ১০টি সংবাদমাধ্যমে

ভারতের রাজধানী দিল্লির সত্য নিকেতনে একটি ছয়তলা ভবন ধসে অন্তত ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও বেশ কয়েকজন ধ্বংসস্তূপের নিচে আটকা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। এখন পর্যন্ত ১১ জনকে উদ্ধার করা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন। রবিবার দুপুর আনুমানিক ১টার দিকে দক্ষিণ-পশ্চিম দিল্লির সত্য নিকেতনে ভবনটি ধসে পড়ে। এটি ৭৫ শয্যার একটি পেইং গেস্ট বা পিজি আবাসন হিসেবে ব্যবহৃত হতো। দিল্লি বিশ্ববিদ্যালয়ের দক্ষিণ ক্যাম্পাসের কাছাকাছি হওয়ায় এলাকাটি শিক্ষার্থীদের বসবাসের জন্য পরিচিত।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
দিল্লিতে ছয়তলা ভবন ধসে নিহত ৬, ধ্বংসস্তূপে আটকা বহু মানুষ — সব সূত্র | বাঙ্গি নিউজ