বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারবিবিসি বাংলা লাইভ: ঢাকার উত্তরা থেকে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে ঢাকার উত্তরার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর বিবিসি বাংলাকে বলেছেন, রাত দুইটা ২০ মিনিটের দিকে নুরুল ইসলাম নাহিদকে তার মেয়ের বাসা থেকে তাকে আটক করা হয়। মি. মনসুর জানান, তার বিরুদ্ধে “অনেকগুলো মামলা আছে। সুনির্দিষ্ট কোন মামলায় সেটা আমরা তদন্ত ও যাচাই-বাছাই করতেছি”।
সংক্ষিপ্ত বিবরণ: BBC Bangla












