বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারবঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ, রাতেই ঘূর্ণিঝড়ের শঙ্কা
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
বঙ্গোপসাগরে অবস্থানরত নিম্নচাপটি ক্রমেই শক্তি সঞ্চয় করছে। উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হওয়ার পাশাপাশি এটি আরও ঘনীভূত হচ্ছে। অনুকূল পরিবেশ পেলে সোমবার (১৬ নভেম্বর) রাতের মধ্যে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দরে ১ নম্বর দূরবর্তী সতর্কসংকেত বহাল রেখেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (১৬ নভেম্বর) আবহাওয়াবিদ মো. আব্দুল হামিদ মিয়ার দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh







