খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

খুলনা সিটি করপোরেশনের নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। রাত পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে বোমার আগুনে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে ১২টার দিকে একটি মোটরসাইকেলে করে দুই যুবক নগর ভবনের সামনে আসে। পরে তারা সিটি করপোরেশনের সিঁড়ি লক্ষ্য করে পেট্রোল বোমাটি নিক্ষেপ করে। তবে আশপাশে কাঠ বা কাগজের মতো দাহ্য পদার্থ না থাকায় আগুন ছড়িয়ে পড়েনি। কিছুক্ষণ জ্বলার পর আগুন নিভে যায়।

সংক্ষিপ্ত বিবরণ: News24 Bangladesh
খুলনা নগর ভবনে পেট্রোল বোমা নিক্ষেপ