বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারবীমার দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে : অর্থমন্ত্রী
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
নির্ধারিত সময়ের মধ্যে পলিসিহোল্ডারদের বীমা দাবি পরিশোধে ব্যর্থ কোম্পানিগুলোর বিরুদ্ধে আরো কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বীমা খাতে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে গ্রাহকদের পাওনা পরিশোধ না করলে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। আজ জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন-৪০-এর বিরোধীদলীয় সংসদ সদস্য মোছা: নাজমুন নাহারের সম্পূরক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Naya Diganta




