মা বিড়াল হত্যা: ৬ মাস বাজারের সব কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

দোকানের কয়েক প্যাকেট বিস্কুট খাওয়ার ঘটনায় ফাঁদ পেতে একটি মা বিড়ালকে হত্যার অভিযোগ উঠেছে দিনাজপুরের ঘোড়াঘাটের বেকারি দোকানি সারোয়ার হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে তার বিচার দাবিতে উপজেলা প্রশাসনের দ্বারস্থ হন স্থানীয় এক প্রাণিপ্রেমী যুবক। পরে দুই পক্ষকে ডেকে নিলে ওই দোকানি ভুল স্বীকার করলে তাকে ছয় মাস ওই বাজারের সব কুকুর ও বিড়ালের খাবারের ব্যবস্থা করতে বলা হয়েছে। ঘোড়াঘাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল আল মামুন কাওসার শেখ বিষয়টি নিশ্চিত করেন।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
মা বিড়াল হত্যা: ৬ মাস বাজারের সব কুকুর-বিড়ালকে খাওয়ানোর নির্দেশ