বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারলিটনের ক্যাচ মিসে চতুর্থ উইকেটের দেখা পেলেন না হাসান
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের দ্বিতীয় দিনে দারুণ ব্যাটিংয়ের পর শেষ বিকালে বাংলাদেশের বোলারদের পাল্টা আঘাতে কিছুটা চাপে পড়েছে স্বাগতিকরা। তবে উইকেটের পেছনে লিটন দাসের একটি সহজ সুযোগ হাতছাড়া হওয়ায় চতুর্থ উইকেটের দেখা পাননি পেসার হাসান মাহমুদ। ওয়ান্ডারার্স স্টেডিয়ামে সোমবার দিনের খেলা শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ৬২ ওভারে ৪ উইকেটে ২৮৭ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৪০০ রানের চেয়ে এখনো ১১৩ রানে পিছিয়ে রয়েছে স্বাগতিকরা। ১৯ রানে অপরাজিত আছেন অধিনায়ক টেম্বা বাভুমা, আর রায়ান
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune




