বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারভারতীয় ভিসা আবেদন প্রক্রিয়া সহজ করল হাইকমিশন
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
বাংলাদেশে ভারতীয় ভিসার আবেদন প্রক্রিয়া আরও সহজ করতে ভিসা আন্ডারটেকিং ফরমের কাঠামো সরল করেছে ঢাকায় অবস্থিত ভারতীয় হাইকমিশন। এর ফলে আবেদনকারীরা প্রয়োজনীয় নথিপত্র নিজেরাই সহজে পূরণ করতে পারবেন এবং এজেন্টের ওপর নির্ভরশীলতা কমবে। শুক্রবার (৬ নভেম্বর) ঢাকার ভারতীয় হাইকমিশন এক বার্তায় বলেছে, প্রায় তিন সপ্তাহ আগে সংশোধিত ও সহজীকৃত ফরমটি ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারের (আইভ্যাক) ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। নতুন ফরমের মাধ্যমে আবেদনকারীরা সহজে প্রয়োজনীয় তথ্য বুঝতে ও পূরণ করতে পারবেন।
সংক্ষিপ্ত বিবরণ: Dhaka Post


