লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় সাত বছরের এক শিশুর গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার কচুড়িয়া গ্রামের মধ্যপাড়া থেকে পলিথিনে মোড়ানো অবস্থায় ওই শিশুর লাশ উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর জাহাঙ্গীর নামের এক ব্যক্তির বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাট চালায় একদল গ্রামবাসী। ওই শিশুর পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকাল ৫টার পর থেকে তাকে খুঁজে পাচ্ছিল না পরিবার। পরে স্বজনেরা আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। রাত পৌনে ৮টার দিকে মধ্যপাড়ার একটি পানের বরজের পাশে

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
লাশ উদ্ধারের পর এক ব্যক্তির বাড়িতে আগুন, হাঁস-মুরগিসহ সবকিছু লুট