দিনদুপুরে অস্ত্র হাতে সোনার দোকানে ডাকাতি, রক্ষা পাননি ক্রেতাও

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ঘড়ির কাঁটায় তখন দুপুর সাড়ে ১২টা। দোকানে চলছিল স্বাভাবিক বেচাকেনা। এর মধ্যেই ধারালো দেশি অস্ত্র হাতে একদল লোক ঢুকে পড়ে নারায়ণগঞ্জের বন্দরের ১ নম্বর ঢাকেশ্বরী বাজারের একটি সোনার দোকানে। মুহূর্তের মধ্যে দোকানের পরিবেশ পাল্টে যায়। কয়েক মিনিটের মধ্যেই দোকানের মালিককে মারধর করে স্বর্ণালংকার লুট করে তারা। এ সময় দোকানে থাকা এক নারী ক্রেতার স্বর্ণালংকারও ছিনিয়ে নিয়ে যায় ডাকাত দল। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। দিনদুপুরে ডাকাতির ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। এ

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
দিনদুপুরে অস্ত্র হাতে সোনার দোকানে ডাকাতি, রক্ষা পাননি ক্রেতাও