বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারমাদ্রাসার ছাদে খেলার সময় বিদ্যুৎস্পৃষ্ট পাঁচ ছাত্রী, তিনজনের অবস্থা আশঙ্কাজনক
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লায় মাদ্রাসার ছাদে খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পাঁচ ছাত্রী আহত হয়েছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার বিকেল সাড়ে পাঁচটার দিকে কাশিপুরের হাজীপাড়া এলাকায় মাহেলা খাতুন বালিকা মাদ্রাসায় এ ঘটনা ঘটে। দগ্ধ ছাত্রীরা হলো মোছাম্মদ জিদনি (১৪), লামিয়া (১৪), মরিয়ম (১২), আতিয়া (১১) ও আছিয়া (১০)। তাদের সবাইকে রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বিকেলে কয়েকজন বাচ্চা ছাদে খেলতে গেলে বৈদ্যুতিক তারের সংস্পর্শে পাঁচজন আহত হয়।
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo

