বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারইসরাইলগামী বিমানে হামলাকারী ইসলামপন্থি চরমপন্থায় দীক্ষিত: দাবি নেতানিয়াহুর
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
দুবাই থেকে ইসরাইলগামী ফ্লাইদুবাইয়ের একটি বিমানে সহকারী পাইলটকে ছুরিকাঘাত করে নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করা ব্যক্তি ‘ইসলামপন্থি চরমপন্থায় দীক্ষিত’ ছিলেন বলে দাবি করেছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার দাবি, হামলাকারী খুব সম্ভবত বিমানটি বিধ্বস্ত করতে চেয়েছিলেন। বুধবার উড্ডয়নের প্রায় দুই ঘণ্টা পর বিমানটি ১৭ হাজার ফুটের বেশি নিচে নেমে যায়। পরে যাত্রী ও ক্রুরা হামলাকারীকে কাবু করে বিমানটির নিয়ন্ত্রণ ফিরিয়ে নেন। এরপর সৌদি আরবের তাবুক বিমানবন্দরে বিমানটি নিরাপদে অবতরণ করে।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh








