হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

সারা দেশে ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও চার জনের মৃত্যু হয়েছে। এতে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হাম ও এর উপসর্গে মৃতের সংখ্যা দাঁড়ালো ১ হাজার ১১৪-তে। এছাড়া এ সময়ে ১ হাজার ২৪২ জনের শরীরে হাম ও হামের উপসর্গ দেখা গেছে। শুক্রবার (২ অক্টোবর) স্বাস্থ্য অধিদফতরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে তিন জন মারা গেছেন। সেইসঙ্গে নিশ্চিত হামে আরও একজনের মৃত্যু হয়েছে। মৃত তিনজনই ঢাকা বিভাগের বাসিন্দা।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু