বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

রাজধানীর হাতিরঝিল থানার বাংলামোটর এলাকায় ৫০ হাজার টাকা চাঁদা না পেয়ে মারধর ও ফাঁকা গুলি ছোড়ার অভিযোগে করা মামলায় যুবদলের বহিষ্কৃত নেতা ফেরদৌস আহমেদ সাইমনসহ চারজনকে বিভিন্ন মেয়াদে রিমান্ডে পাঠিয়েছেন আদালত। এর মধ্যে মামলার প্রধান আসামি সাইমনকে চার দিন এবং অপর তিন আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকালে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান শুনানি শেষে এ রিমান্ডের আদেশ দেন। রিমান্ডে যাওয়া অপর আসামিরা হলেন— ওমর (৩২), মোর্শেদ (২৫) ও মো. শাওন (২৫)।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
বাংলামোটরে চাঁদা চেয়ে গুলি, বহিষ্কৃত যুবদল নেতা সাইমনসহ ৪ জন রিমান্ডে