ফেসবুকে ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, আনন্দে কাঁদলেন দম্পতি

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

প্রায় তিন মাস ধরে নিখোঁজ স্ত্রীকে খুঁজছিলেন আলী হোসেন। আত্মীয়স্বজনের বাড়ি থেকে শুরু করে রেলস্টেশন, বাস টার্মিনাল, মাজার, হাসপাতাল, পথঘাট—কোথাও খোঁজা বাদ রাখেননি। একদিন ফেসবুকে একটি ভিডিওতে তাঁর চোখ আটকে যায়। এতে দেখা যায়, রাস্তার পাশে বসে মানুষের কাছে খাবার চাইছেন এক নারী। তাঁকে চিনতে এক মুহূর্ত দেরি হয়নি আলী হোসেনের। ওই নারীই তাঁর স্ত্রী আলেয়া বেগম। এরপর আর দেরি করেননি আলী হোসেন। ছুটে যান মানিকগঞ্জের সিঙ্গাইরের গোবিন্দল এলাকায়। রাস্তার পাশে বসে থাকা স্ত্রীকে দেখেই জড়িয়ে ধরেন আলী

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
ফেসবুকে ভিডিও দেখে নিখোঁজ স্ত্রীকে খুঁজে পেলেন স্বামী, আনন্দে কাঁদলেন দম্পতি