সৌদি-হুথি সংঘাতে এবার ‘জড়াচ্ছে’ মিসর

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ইয়েমেনের ইরান-সমর্থিত হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাতে মিসরকে আরও সরাসরি জড়িয়ে ফেলতে পারে, এমন এক সিদ্ধান্ত নিয়েছে দেশটির পার্লামেন্ট। সোমবার সৌদি আরবকে আত্মরক্ষায় সহায়তা করতে প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসিকে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়ার অনুমতি দিয়েছে পার্লামেন্ট। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। হুথিরা সৌদি আরবের বিরুদ্ধে লড়ছে। তাদের অগ্রযাত্রা লোহিত সাগরের দক্ষিণ প্রবেশদ্বার ও মিসরের সুয়েজ খালের জন্য কৌশলগত গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালিকেও হুমকিতে ফেলছে।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
সৌদি-হুথি সংঘাতে এবার ‘জড়াচ্ছে’ মিসর