সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৮টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় লরিচাপায় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা পাঁচ যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন। সোমবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টা ১০ মিনিটের দিকে ছোট কুমিরা এলাকায় রয়েল সিমেন্ট গেটের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন শিশু, তিনজন নারী ও একজন পুরুষ রয়েছেন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের মধ্যে ফাতেমা (৪০) ও তার আট বছর বয়সী ছেলে রাকিব রয়েছেন। তাদের বাড়ি নেত্রকোনার মদন উপজেলার শিবাশ্রম

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
সড়কের পাশে অপেক্ষারত বাসযাত্রীদের চাপা দিলো লরি, নিহত ৫