বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারজমি নেই, একমাত্র সম্বল বসতঘরেই দাফন হলো আব্দুল করিমের
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
জীবদ্দশায় মাথা গোঁজার ঠাঁই হিসেবে ছিল কেবল এক চিলতে বসতভিটা। কিন্তু মৃত্যুর পরও সাড়ে তিন হাত মাটির নিজস্ব কোনো জায়গা না থাকায় এক বৃদ্ধের শেষ ঠিকানা হয়েছে তারই শোবার ঘরের মেঝেতে। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে শেরপুরের শ্রীবরদী উপজেলার তাতিহাটী ইউনিয়নের শালমারা গ্রামে। নিজস্ব জমি ও গ্রামে কোনো সামাজিক বা গণকবরস্থান না থাকায় আব্দুল করিম (৬০) নামের ওই বৃদ্ধের মরদেহ বসতঘরের ভেতরেই দাফন করতে বাধ্য হয়েছেন তার পরিবারের সদস্যরা। সোমবার (২৬ অক্টোবর) দুপুরে এ ঘটনা জানাজানি হলে পুরো এলাকায় তীব্র
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq




