ম্যাচে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু টেনেরিফের ফুটবলার দে মিগুয়েলের

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

স্পেনের দ্বিতীয় বিভাগের ক্লাব সিডি টেনেরিফের ফরোয়ার্ড জেসুস দে মিগুয়েল মারা গেছেন। সোমবার এফসি অ্যান্দোরার বিপক্ষে ম্যাচে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষে গুরুতর আহত হওয়ার পর মঙ্গলবার (৩ নভেম্বর) হাসপাতালে তার মৃত্যু হয়। তার বয়স হয়েছিল ৩০ বছর। ম্যাচের একপর্যায়ে অ্যান্দোরার গোলরক্ষক জেসুস ওয়োনো নিজের গোলপোস্ট ছেড়ে বলের দখল নিতে ছুটে আসেন। এ সময় মাঝমাঠের কাছে দে মিগুয়েলের সঙ্গে তার সংঘর্ষ হয়। এতে মাথা ও বুকে গুরুতর আঘাত পান টেনেরিফের এই ফরোয়ার্ড। ঘটনার পরপরই ওয়োনোকে লাল কার্ড

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
ম্যাচে সংঘর্ষের পর হাসপাতালে মৃত্যু টেনেরিফের ফুটবলার দে মিগুয়েলের