মাদক সেবনের আসর থেকে আটক এএসআই থানায় নেই, পুলিশ বলছে ছুটিতে

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

বরিশালে মাদক সেবনের আসর থেকে আটক পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) দেলোয়ার হোসেন (৩৮) থানায় নেই। তিনি থানা থেকে পালিয়ে গেছেন বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে পুলিশ বলছে, তিনি ছুটিতে আছেন। আটক দেলোয়ার বরিশাল নগরের বিমানবন্দর থানায় কর্মরত। তিনি খুলনা সদরের শেরেবাংলা রোড এলাকার বাসিন্দা। গতকাল বৃহস্পতিবার ভোরে বরিশাল সদর উপজেলার রায়পাশা-কড়াপুর ইউনিয়নের দক্ষিণ কড়াপুর গ্রামের একটি বাড়িতে মাদকবিরোধী অভিযান চালিয়ে এএসআই দেলোয়ারসহ চারজনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
মাদক সেবনের আসর থেকে আটক এএসআই থানায় নেই, পুলিশ বলছে ছুটিতে