বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারমিয়ানমারের ৬ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠাবে মালয়েশিয়া
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
মিয়ানমারের ছয় হাজার ৫০০ জনেরও বেশি অভিবাসীকে নতুন করে নিজ দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এ তথ্য জানিয়েছেন। মালয়েশিয়ার পার্লামেন্টে আনোয়ার ইব্রাহিম বলেন, ‘পররাষ্ট্রমন্ত্রী আগামী ৬ ও ৭ ডিসেম্বর এক হাজার ৫০০ মিয়ানমারের নাগরিককে দেশে ফিরিয়ে নিতে তিনটি নৌযান ব্যবহারের অনুমোদন দিয়েছেন।’ তিনি আরো বলেন, ‘ডিসেম্বর মাসে আরো পাঁচ হাজার ৩০৩ জনকে আকাশপথে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এ ক্ষেত্রে যাতায়াতের খরচ বহন করবে মিয়ানমার সরকার।’ সূত্র : বাসস
সংক্ষিপ্ত বিবরণ: Daily Naya Diganta


