রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

রাশিয়া থেকে আমদানি করা পারমাণবিক জ্বালানি ইউরেনিয়ামের অষ্টম চালান পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প এলাকায় পৌঁছেছে। মঙ্গলবার ভোর ৫টা ৪৮ মিনিটে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ইউরেনিয়ামবাহী তিনটি বিশেষায়িত লরি প্রকল্প এলাকায় প্রবেশ করে। সেনাবাহিনীর তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তায় চালানটি আনা হয়। এ নিয়ে রূপপুর প্রকল্পের প্রথম ইউনিটের জন্য অতিরিক্ত এক চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য সাত চালানসহ মোট আট চালান পারমাণবিক জ্বালানি দেশে পৌঁছাল।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের অষ্টম চালান