যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

যশোর শহরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কয়েকজন নেতার বাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপ ও বিস্ফোরণের অভিযোগ উঠেছে। রবিবার দিবাগত রাত ১২টা ১৫ মিনিট থেকে ১২টা ২০ মিনিটের মধ্যে শহরের পুরাতন কসবা, ঢাকা রোডসংলগ্ন ঘোষপাড়া ও পোস্ট অফিসপাড়া এলাকায় এসব ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়দের ভাষ্য, সোমবার (২৩ নভেম্বর) সকালে পুরাতন কসবার ঘোষপাড়ায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাহীন চাকলাদারের ভাই আব্দুস সাত্তার চাকলাদারের বাড়িতে ককটেল বিস্ফোরণের

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
যশোরে কয়েকজন আওয়ামী লীগ নেতার বাড়িতে ককটেল বিস্ফোরণ