সৌদিতে দুই গাড়ির সংঘর্ষ, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

সৌদি আরবের পূর্বাঞ্চলীয় প্রদেশে দুই গাড়ির সংঘর্ষে একই পরিবারের সাত সদস্যসহ নয়জন নিহত হয়েছেন। রবিবার আল-আহসা গভর্নরেটের আল-উকাইর-আল-উয়ুন সড়কে এ দুর্ঘটনা ঘটে। সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়েছে, নিহত সাতজন একই পরিবারের সদস্য। তাদের মধ্যে ছিলেন বাবা, মা, তিন ছেলে ও দুই মেয়ে। তারা একটি গাড়িতে করে যাচ্ছিলেন। অন্য গাড়িতে ছিলেন দুই তরুণ। সংঘর্ষে তারাও নিহত হন। পূর্বাঞ্চলীয় প্রদেশের ট্রাফিক বিভাগ জানিয়েছে, গাড়ির হঠাৎ গতিপথ পরিবর্তনের কারণেই দুর্ঘটনাটি ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
সৌদিতে দুই গাড়ির সংঘর্ষ, একই পরিবারের ৭ জনসহ নিহত ৯