বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারযুবদলের ৭ জেলা ও এক মহানগরে আংশিক কমিটি ঘোষণা
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
সাত জেলা ও এক মহানগর শাখায় আংশিক কমিটি ঘোষণা করেছে ক্ষমতাসীন বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী যুবদল। শাখাগুলো হলো খুলনা, কুষ্টিয়া, শেরপুর, শরীয়তপুর, মুন্সীগঞ্জ, সাতক্ষীরা ও সিলেট জেলা এবং সিলেট মহানগর। রবিবার (২০ সেপ্টেম্বর) রাতে যুবদলের সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন এমপি এসব কমিটির অনুমোদন দেন। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, সিলেট মহানগর যুবদলের পাঁচ সদস্যের কমিটিতে মির্জা মোহাম্মদ সম্রাটকে সভাপতি এবং দেলোয়ার হোসেন দিনারকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune




