বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারসাউন্ড গ্রেনেডে পণ্ড নিহত শ্রমিকের স্মরণে এনসিপির গায়েবানা জানাজা
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় পোশাকশ্রমিক তৌফিক শেখের গায়েবানা জানাজার আয়োজন করেছিল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তবে জানাজা শুরুর আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে কর্মসূচি ছত্রভঙ্গ করে দেন। এতে এনসিপি ও দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের ২০ জনের বেশি নেতাকর্মী আহত হয়েছেন বলে দাবি করেছেন দলটির নেতারা। বুধবার (৪ নভেম্বর) বেলা পৌনে ১টার সময় এ ঘটনা ঘটেছে। নিহত তৌফিক শেখ (২২) গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার কোচাশহর ইউনিয়নের ছয়ঘরিয়া গ্রামের তবিবর রহমান তবির ছেলে।
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune











