বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারযাত্রীর অপেক্ষায় দাঁড়িয়ে ছিলেন দুই চালক, ট্রাকের চাপায় দুজনই নিহত
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
রাজধানীর পোস্তগোলায় সড়কের পাশে যাত্রীর অপেক্ষায় থাকা দুই অটোরিকশাচালককে চাপা দিয়েছে একটি ট্রাক। এতে গুরুতর আহত তিনজনের মধ্যে দুই চালক জাহাঙ্গীর পোদ্দার (৪০) ও জাকির হোসেন (৫০) মারা গেছেন। রাত তিনটার দিকে বেপরোয়া গতির ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা অটোরিকশা দুটিকে চাপা দিয়ে ফুটপাতের ওপর উঠে যায়। আহত অপর ব্যক্তি হাসপাতালে চিকিৎসাধীন। গতকাল বুধবার দিবাগত রাত তিনটার দিকে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) এসব তথ্য প্রথম আলোকে জানান কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) মো. জামাল হোসেন।
সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq



