বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারনভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় সোনার দাম বাড়ল
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
টানা দুই দিন দেশের বাজারে সোনার দাম বাড়ানো হয়েছে। ফলে নভেম্বরের প্রথম পাঁচ দিনে তিন দফায় বাড়ল সোনার দাম। আজ বৃহস্পতিবার ভরিতে সর্বোচ্চ ৫ হাজার ৪৮৩ টাকা দাম বাড়ানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। তবে রুপার দাম অপরিবর্তিত আছে। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) মূল্যবৃদ্ধির এ সিদ্ধান্ত নিয়েছে। গতকাল বুধবার ভরিতে সোনার দাম বাড়ানো হয়েছিল ৩ হাজার ৩২৪ টাকা। এর আগে গত সোমবার ভরিতে দাম বাড়ানো হয় ৩ হাজার ২৬৬ টাকা। সব মিলিয়ে চলতি মাসে তিন দফায় সোনার দাম বেড়েছে ১২ হাজার ৭২
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo

