ভবিষ্যতে বিচার বিভাগের বিষয়ে কথা বলতে সতর্ক থাকবো: ব‍্যারিস্টার ফুয়াদ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ভবিষ্যতে বিচার বিভাগের ব্যাপারে কথা বলতে অনেক সতর্ক থাকবো মর্মে জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ। সোমবার (২৩ নভেম্বর) দুপুরে ট্রাইব্যুনাল-১ এ হাজির হয়ে নিজের বক্তব্যের ব্যাখ্যা দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। আদালত অবমাননার বিষয়ে ফুয়াদ বলেন, এক বাক্যে এ ধরনের বক্তব্য আমি দেইনি। বক্তব্যে ‘এখানে’ শব্দটি ব্যবহার করেছি। ওই ‘এখানে’ বলতে ট্রাইব্যুনালকে বুঝিয়েছে গণমাধ্যম। অথচ আমি পুরো বিচারিক প্রক্রিয়াকে বুঝিয়েছি।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
ভবিষ্যতে বিচার বিভাগের বিষয়ে কথা বলতে সতর্ক থাকবো: ব‍্যারিস্টার ফুয়াদ