লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

লিবিয়ার পূর্বাঞ্চলের বেনগাজি বন্দরে রাশিয়ার একটি যুদ্ধজাহাজে সন্দেহভাজন সামুদ্রিক ড্রোন হামলা হয়েছে। এতে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হামলায় কয়েকজন লিবীয় ও রুশ নাগরিক নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রের বরাতে জানিয়েছে আল জাজিরা। তবে হতাহতের সুনির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। স্থানীয় সময় রোববার (২২ নভেম্বর) ভোরে হামলার সময় জাহাজটি বেনগাজির বেসামরিক সমুদ্রবন্দরে নোঙর করা ছিল। বন্দরের কাছেই একটি নৌঘাঁটি রয়েছে। স্থানীয় সূত্রের দাবি, জাহাজটিতে অস্ত্র, গোলাবারুদ ও ড্রোন ছিল।

সংক্ষিপ্ত বিবরণ: NTV Bangladesh
লিবিয়ার বন্দরে রুশ যুদ্ধজাহাজে ড্রোন হামলা