বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারদম্পতিকে বেঁধে গ্যারেজ থেকে ৭২টি ব্যাটারি লুট, স্বামী নিহত
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
গ্যারেজের ভেতর ঘুমিয়ে ছিলেন স্বামী-স্ত্রী। গভীর রাতে তালা ভেঙে ঢোকে একদল দুর্বৃত্ত। রশি দিয়ে দুজনকে বেঁধে ৭২টি ব্যাটারি, ১৬টি চার্জার ও দুটি অটোরিকশা লুট করে তারা। দুর্বৃত্তরা চলে যাওয়ার পর স্ত্রীর ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এসে স্বামীকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। গতকাল রোববার দিবাগত রাত ১২টার পর মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. অহিদুল্লাহ (৫৪)। তাঁর স্ত্রী ওসনা বেগম (২৮)। এ দম্পতি গ্যারেজের ভেতরেই ঘর করে থাকতেন।
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo






