বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকাররুমিন ফারহানার বক্তব্যে ক্ষুব্ধ বিএনপি, আশুগঞ্জে ঝাড়ু মিছিল
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
জাতীয় সংসদে বিএনপির সমালোচনা করে দেয়া বক্তব্যের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্বতন্ত্র সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা করেছে উপজেলা বিএনপি। শনিবার বিকেলে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা ঝাড়ু হাতে বিক্ষোভ মিছিল করে এ ঘোষণা দেন। উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন। এর আগে আশুগঞ্জ উপজেলা বিএনপির কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে ঝাড়ু হাতে মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Naya Diganta


