বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় ছাত্রীর মৃত্যু, জানাজাও সেখানেই

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৬টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

নয়া দিগন্ত ডেস্ক চট্টগ্রামের সীতাকুণ্ডে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের (আইআইইউসি) গেটের সামনেই লরির ধাক্কায় বাস উল্টে তার নিচে চাপা পড়ে মাইশা মুসফিরাত নামে এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। এ ছাড়া বগুড়ার দুপচাঁচিয়ায় রাস্তার পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় জাহাঙ্গীর আলম বাবু নামে এক বিস্কুট ব্যবসায়ী এবং ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় জুথি আক্তার (২২) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্বামী ও দেড় বছরের ছেলে আহত হয়েছেন।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Naya Diganta
বিশ্ববিদ্যালয়ের সামনে বাসচাপায় ছাত্রীর মৃত্যু, জানাজাও সেখানেই