বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারকুষ্টিয়া সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ, বিজিবির পাল্টা গুলি
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার জামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে সাজুল হোসেন নামের এক বাংলাদেশি কৃষক গুলিবিদ্ধ হয়েছেন। এ ঘটনার পর পাল্টা গুলি ছুড়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পাশাপাশি সীমান্তে বিজিবির টহল ও নজরদারি বাড়ানো হয়েছে। আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে জামালপুর সীমান্তের ১৫২/১০-এস নম্বর পিলার-সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ সাজুল হোসেন জামালপুর গ্রামের সাবাজ হোসেনের ছেলে। এ ঘটনার পর সীমান্ত এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা গেছে,
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo






