আটকের পর খোঁজ মিলছে না সিজেপি নেতাদের, বাড়ছে উদ্বেগ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

দিল্লিতে বিক্ষোভে অংশ নিতে যাওয়ার পথে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) তিন শীর্ষ নেতার অবস্থান নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে দলটি। আটকের পর থেকে তাদের কোথায় রাখা হয়েছে, সে সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছে সিজেপি। আটক নেতারা হলেন দলটির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে এবং দুই নেতা সৌরভ দাশ ও আশুতোষ রাঙ্কা। শনিবার দিল্লির বিমানবন্দরে উড়োজাহাজের ভেতর থেকে তাদের আটক করা হয়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সিজেপি জানায়, উড়োজাহাজ অবতরণের পরপরই ওই তিন নেতাকে আটক করা হয়।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
আটকের পর খোঁজ মিলছে না সিজেপি নেতাদের, বাড়ছে উদ্বেগ