বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারকূটনীতিক বহিষ্কারের দাবিকে ভুয়া বললেন আরাঘচি
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়া ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করার দাবি প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। একে যুক্তরাষ্ট্রের ‘হতাশা ও পরাজয়ের লক্ষণ’ হিসেবে মন্তব্য করেছেন তিনি। রবিবার নিজের এক্স হ্যান্ডেলে আরাঘচি লিখেছেন, একজন বাদে জাতিসংঘ সাধারণ অধিবেশনে অংশ নেওয়া সব ইরানি কূটনীতিক তাদের পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী যুক্তরাষ্ট্র ত্যাগ করেছেন। তিনি আরও বলেন, কূটনীতিকদের ভুয়া ‘বহিষ্কারের’ জন্য গর্ব করা যেকোনও কূটনৈতিক প্রধানের জন্যই অনুপযুক্ত।
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune



