বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারনিজেকেই সর্বকালের সেরা মানেন রোনালদো
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
ফুটবলে হাজার গোলের মাইলফলক ছোঁয়া তাঁর অন্যতম লক্ষ্য। তবে সেই লক্ষ্য পূরণ না হলেও নিজের শ্রেষ্ঠত্ব নিয়ে বিন্দুমাত্র সংশয় নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর। পর্তুগিজ মহাতারকার সাফ কথা, গোলসংখ্যা ৯২০, ৯২৫ কিংবা ৯৩০-এ থেমে গেলেও ইতিহাসের সেরা ফুটবলার তিনিই। সম্প্রতি সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে নিজের বর্তমান ফর্ম, গোলের হিসাব ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কথা বলেছেন ৪১ বছর বয়সী রোনালদো। তাঁর মতে, সাম্প্রতিক সময়ে দুর্দান্ত ছন্দে থাকলেও মাঠের পারফরম্যান্স ও গোলসংখ্যার যথাযথ মূল্যায়ন পাচ্ছেন না তিনি।
সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh







