জ্ঞানেশের পর প্রধানমন্ত্রী ও অমিত শাহের পালা, আমরা থামব না: সুপ্রিম কোর্টমুখী মিছিলে রাহুল

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ভারতে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আজ সোমবার বিরোধী দলের নেতারা আবেদন করেছেন। একই দাবিতে আজ কংগ্রেস নেতা রাহুল গান্ধীর নেতৃত্বে কয়েক হাজার মানুষ সুপ্রিম কোর্ট অভিমুখে মিছিল করেন। রাহুলের সঙ্গে অন্যদের মধ্যে প্রিয়াঙ্কা গান্ধী ভদ্র ও অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (আইসা) সভাপতি নেহা বোরাও ছিলেন। তাঁরা জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ও তাঁর পদত্যাগ দাবি করেন।

সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo
জ্ঞানেশের পর প্রধানমন্ত্রী ও অমিত শাহের পালা, আমরা থামব না: সুপ্রিম কোর্টমুখী মিছিলে রাহুল