হাসপাতাল থেকে পরিবারসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

হাসপাতাল থেকে গ্রেপ্তার নিষিদ্ধ ছাত্রলীগের সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক দেওয়ান শাহনেওয়াজ চৌধুরী প্রিন্সকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। একই মামলায় গ্রেপ্তার তার পরিবারের সদস্যসহ অন্য আসামিদেরও কারাগারে পাঠানো হয়েছে। রোববার (১ নভেম্বর) দুপুরে সুনামগঞ্জের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসিম এ আদেশ দেন। পুলিশের ওপর হামলা, সরকারি কাজে বাধা এবং পুলিশ হেফাজত থেকে আসামি ছিনিয়ে নেওয়ার অভিযোগে প্রিন্সের পরিবারের সদস্য ও কয়েকজন বন্ধুসহ ১১ জনের নাম উল্লেখ

সংক্ষিপ্ত বিবরণ: The Daily Ittefaq
হাসপাতাল থেকে পরিবারসহ গ্রেপ্তার ছাত্রলীগ নেতা কারাগারে