বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৪টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যুদ্ধ বন্ধে আলোচনা চলার মধ্যে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে। বিজ্ঞাপন মঙ্গলবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে অপরিশোধিত তেলের দাম ১ শতাংশের বেশি কমে যায়। ইরান ও কাতারের কর্মকর্তারা টানা তৃতীয় দিনের মতো যুদ্ধ বন্ধে সমঝোতায় পৌঁছানোর লক্ষ্যে আলোচনা চালিয়ে যাচ্ছেন। বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ৫১ ডলার বা ১ দশমিক ৩৩ শতাংশ কমেছে। এতে প্রতি ব্যারেল ব্রেন্ট ক্রুডের দাম দাঁড়িয়েছে ১১১ দশমিক ৯২ ডলার।

সংক্ষিপ্ত বিবরণ: Daily Amar Desh
বিশ্ববাজারে কমল জ্বালানি তেলের দাম