বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারস্কুল থেকে ফেরার পথে হাত হারানো ছেলেটি পা দিয়ে লিখে এইচএসসিতে পেলো জিপিএ-৫
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৩টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
দুর্ঘটনায় দুই হাত হারিয়ে গেলেও থেমে যায়নি পড়াশোনা। পা দিয়ে লিখেই এইচএসসি পরীক্ষায়ও জিপিএ-৫ পেয়েছেন মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি। এর আগে ২০২৪ সালেও এসএসসি পরীক্ষায় রাব্বি জিপিএ-৫ পান। অত্যন্ত মেধাবী ছাত্র রাব্বির স্বপ্ন বিজ্ঞান বিষয়ে উচ্চ শিক্ষা নেওয়া। উচ্চ শিক্ষার জন্য ভর্তি হতে চান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে। রাব্বির এমন সফলতায় খুশি স্বজনরাসহ স্থানীয় লোকজন। মোহাম্মদ রফিকুল ইসলাম রাব্বি চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী এলাকার বজলুর রহমানের ছেলে। এর মধ্যে বাবা বজলুর রহমান
সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune



