কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতেও রুশ হামলা, যান চলাচল বন্ধ

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

ইউক্রেনের রাজধানী কিয়েভের গুরুত্বপূর্ণ একটি সেতুতে আবারও হামলা চালানো হয়েছে। শনিবার সকালে রুশ হামলায় কিয়েভের উত্তর সেতু বা নর্দার্ন ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন শহরটির মেয়র ভিতালি ক্লিৎসকো। এর আগে গত বৃহস্পতিবার থেকে দক্ষিণ সেতুতে একাধিক রুশ ড্রোন হামলার পর রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক যোগাযোগে বড় ধরনের বিঘ্ন সৃষ্টি হয়েছে। কিয়েভের মেয়র ক্লিৎসকো জানান, শনিবারের হামলায় নর্দার্ন ব্রিজের সড়কের অংশ এবং ট্রলিবাসের ওপরের বিদ্যুৎ সংযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে। হামলার পর সেতুটির ওপর

সংক্ষিপ্ত বিবরণ: Bangladesh Pratidin
কিয়েভের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সেতুতেও রুশ হামলা, যান চলাচল বন্ধ