বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারবন্ডের ১৩.৩৫ লাখ কেজি কাঁচামালের ঘাটতি, রাজস্ব ঝুঁকি ৯ কোটি টাকা
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ২টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
চট্টগ্রামের পাহাড়তলীতে বন্ডেড প্রতিষ্ঠান জ্যাস অ্যাকসেসরিজ (বিডি) লিমিটেডে অভিযান চালিয়ে বন্ড সুবিধায় আমদানি করা ১৩ লাখ ৩৫ হাজার ২৭৫ দশমিক ৮ কেজি কাঁচামালের ঘাটতি পেয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এসব কাঁচামালের শুল্ক-কর বাবদ প্রায় ৯ কোটি ১০ লাখ ৪৭ হাজার ১৫৪ টাকা রাজস্ব ঝুঁকিতে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। গত ২৮ সেপ্টেম্বর চট্টগ্রামের পাহাড়তলীর উত্তর কাট্টলীর ৫৯০ কর্নেল জোন্স রোডে অবস্থিত প্রতিষ্ঠানটির কারখানা ও বন্ডেড গুদামে পরিদর্শন ও মজুত যাচাই করে
সংক্ষিপ্ত বিবরণ: Dhaka Post


