‘অটোরিকশা ডাম্পিং করলে সারা দেশ কাঁপিয়ে দেবো’

একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৫টি সূত্র

সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:

রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন অটোরিকশা চালকরা। কয়েকটি দাবিতে আজ (সোমবার) সকাল সাড়ে ১০টার পর থেকে শত শত অটোচালক সড়কে অবস্থান নিয়েছেন। এতে প্রেস ক্লাবের সামনের সড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুপুরের পর তারা আল্টিমেটাম জানিয়ে সড়ক ছেড়ে দেন। অটোচালকদের অবরোধের কারণে সকাল থেকেই রাজধানীর বিভিন্ন এলাকায় অটোরিকশা চলাচল অনেকটা বন্ধ রয়েছে। রামপুরা, বাড্ডা, মালিবাগ, খিলগাঁও, মতিঝিল, মিরপুর ও মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকায় অটোরিকশা কম দেখা যাচ্ছে।

সংক্ষিপ্ত বিবরণ: Bangla Tribune
‘অটোরিকশা ডাম্পিং করলে সারা দেশ কাঁপিয়ে দেবো’