বাঙ্গি নিউজখবরের ভিড়ে, যা জানা দরকারঢাকা মেডিকেলে শৌচাগার থেকে নারীর ঝুলন্ত লাশ উদ্ধার
একই খবর বিভিন্ন সংবাদমাধ্যমে · ৭টি সূত্র
সূত্রগুলোর সর্বশেষ প্রকাশ:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের শৌচাগার থেকে অজ্ঞাত এক নারীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তাঁর বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছর। হাসপাতালে কর্মরত আনসার সদস্যদের প্লাটুন কমান্ডার মো. শাহদাদ জানান, হাসপাতালের নিচতলায় ১১০ ও ১১১ নম্বর ওয়ার্ডের মাঝের একটি শৌচাগারে ওই নারীকে পানির পাইপের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশ ক্যাম্পকে জানানো হয়। শাহবাগ থানা-পুলিশ জানিয়েছে, সেখানে একটি ছুরি ও ভ্যানিটি ব্যাগ পড়ে থাকতে দেখা গেছে।
সংক্ষিপ্ত বিবরণ: Prothom Alo











